logo

ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু

ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
মৃত রাবেয়া খাতুন। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে দুই পা হারানো রাবেয়া খাতুনের (৩৭) মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন থেকে বিরতির পর ট্রেন চলতে শুরু করলে এ ঘটনা ঘটে।

মৃত রাবেয়া রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

জানা যায়, ওই নারী ট্রেনে ওঠার সময় অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে ওই নারী মৃত্যুবরণ করেন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার্ড করা হয় । পথিমধ্যে তার মৃত্যু হয়।