logo

পাওনা টাকা নিয়ে বিরোধ, ভাতিজার ঘুসিতে চাচা নিহত

পাওনা টাকা নিয়ে বিরোধ, ভাতিজার ঘুসিতে চাচা নিহত
মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে ভাতিজার ঘুসি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ভাতিজার সঙ্গে ইমান আলীর টাকা ধার দেওয়া-নেওয়া নিয়ে বিবাদ হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ভাতিজা নিয়ামতকে ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, দুপুরে নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখতে পায় হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার তদন্ত ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ আনতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। এখন পরিবারের অভিযোগের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।