logo
Advertisement

পটুয়াখালীতে নদী থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পটুয়াখালী
পটুয়াখালীতে নদী থেকে অটোচালকের মরদেহ উদ্ধার
মো. জাকারিয়া শরীফ। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর জৈনকাঠী এলাকায় কাটাখালী নদী থেকে মো. জাকারিয়া শরীফ (২৮) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ৬ নম্বর জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী বাজারের পূর্ব পাশে শৌলার খেয়াঘাটসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকারিয়া শরীফ আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাটি প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। জাকারিয়ার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।