ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। ওই দিন বিকেল ৪টার দিকে মাদ্রাসা থেকে মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে গ্রেপ্তার করা যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে তিনি মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। তার ছেলে ইতিমধ্যে কোরআনের চার পারা হিফজ সম্পন্ন করেছে। পরে ছেলে তাকে দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের কথা জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযুক্ত মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
-ef78ca.jpg)
