logo
Advertisement

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কিশোরগঞ্জ
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
অষ্টগ্রাম হাওর। ছবি : ফেসবুক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন দাস চণ্ডীপুর গ্রামের বাসিন্দা শ্রীনন্দ দাসের ছেলে। তার দেড় বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সামনে বড় হাওরে ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান নিউটন। সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে নৌকা থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।