logo

গাজীপুরে আজমেরী পরিবহনের ২ বাসে আগুন

গাজীপুরে আজমেরী পরিবহনের ২ বাসে আগুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন বাস দুটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে দেওয়া আগুর নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট
বাসে দেওয়া আগুর নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজলী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা অপর বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় বাসটির আগুনও নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায়ই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই মালিকের বাস দুটি দুই থেকে তিন মাস ধরে সেখানে ফেলে রাখা হয়েছিল। বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট