logo
Advertisement

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বরগুনার ১৪ জেলে নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বরগুনার ১৪ জেলে নিখোঁজ
সমুদ্র। ছবি : এশিয়া পোস্ট

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ঘটনার সময় কাছাকাছি থাকা অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ডুবে যাওয়া ট্রলারের কিছু অংশ ভাসতে দেখে মালিকপক্ষকে বিষয়টি জানান। নিখোঁজ ১৪ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার ও জেলেদের উদ্ধারে সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়েছে।

বিষয় :