logo
নেত্রকোনায় উদ্বোধনী অনুষ্ঠান

গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে এশিয়া পোস্ট

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে এশিয়া পোস্ট
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা। ছবি : এশিয়া পোস্ট

গণতন্ত্র, সুশাসন, মানবিক মূল্যবোধ ও উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে এশিয়া পোস্ট- এমনটাই প্রত্যাশা নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামানের।

সোমবার (১১ মে) বেলা ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যাশা করেন।

তিনি বলেন, সমাজের অসংগতি, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে লেখনীর মাধ্যমে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এশিয়া পোস্টের এই যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে এশিয়া পোস্টকে অভিনন্দন জানান তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা। সাংবাদিকতার উদ্দেশে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এই স্বাধীনতা আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত। সেই স্বাধীনতা যেন এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে পালন করে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রেখে এই যাত্রাপথ সুগম হউক।

উদ্বোধন অনুষ্ঠানে এশিয়া পোস্টকে শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জ্যৈষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, মাছরাঙা টেলিভিশনের মনিরুজ্জামান খুসবু, মাই টিভির আনিসুর রহমান, স্টার নিউজের প্রতিনিধি পারভেজ ইমরান, এটিএন বাংলা ও দৈনিক দিনকালের সোহেল মিয়া, ভালোবাসার কবি খ্যাত তানভীর জাহান চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।