Advertisement

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ আটক ৪

এশিয়া পোস্ট নিউজ, ভোলা
মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ আটক ৪
চরফ্যাশন থানা। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে চরফ্যাশন থানা-পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বেতুয়া সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মো. পারভেজ হোসেন (৩৭), মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে তারা ট্রাকযোগে সার নিয়ে চরফ্যাশনে এসেছিলেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, একটি চক্র চট্টগ্রাম থেকে ট্রাকযোগে সার নিয়ে চরফ্যাশনে আসে। পরবর্তীতে এসব সার নৌকায় করে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে চরফ্যাশন থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করে। এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, জব্দ করা সার, ট্রাক ও নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব সার কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় :