মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল তিনজনের

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল গণমাধ্যমকে বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।