আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের জনগণ অংশগ্রহণ করেছে। তার আগে একটা রিফর্ম কমিশন হয়েছে। সেই রিফর্ম কমিশনের গণভোট হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা করি। আগামী দিনগুলোতে সহযোগিতা করে যাবেন। এ ছাড়া গত তিন মাসে আমরা দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ।