Advertisement

টেকনাফে ৩৫ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
টেকনাফে ৩৫ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে কোস্টগার্ড। ছবি: সৌজন্য

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেকে টেকনাফ থানার কেরুনতলী পর্যটন হোটেল নেটং সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। একই সঙ্গে ওই ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে এবং মাদক চোরাচালান দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।