logo
Advertisement

‎পদ্মা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ১

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ঈশ্বরদী, পাবনা
‎পদ্মা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ১
ছবি : এশিয়া পোস্ট

‎পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

‎শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া যুবক রক্তিম পাবনা সদরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে বেড়ানোর উদ্দেশ্যে পাবনা শহর থেকে গিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া নিয়ে নদী ভ্রমণে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এসময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে যান ওই নৌকার ৬ জন যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় ৫ জনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।

প্রাথমিকভাবে নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান চালালেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ যুবককে। তবে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে না পৌঁছানোয় এখন পর্যন্ত বিশেষ উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

‎ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি রাজশাহী থেকে ডুবুরি দল এসেছে তারাও উদ্ধার কাজ করছে।