logo
Advertisement

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে
জঙ্গল সলিমপুর। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই যৌথ তল্লাশি চালানো হচ্ছে। অপরাধ দমনে অভিযান চলমান থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামত বা আটকের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

অভিযানে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন। বিকেল থেকেই বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে (কর্ডন করে) ভেতরে প্রবেশ করতে শুরু করেন।