logo

আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষ

আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষ

কুমিল্লার দাউদকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় থেকে সাতজন আনসার সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খাগড়াছড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা দেওয়া আনসার সদস্যদের বহনকারী তিনটি বাস একই লাইনে চলছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছলে হঠাৎ একটি বাসের সঙ্গে সামনে থাকা আরেকটি বাসের ধাক্কা লাগে। এতে পেছনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসে ধাক্কা দেয়। ফলে পরপর তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসগুলোর গতি বেশি থাকা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।