বুকের ওপর গোলবার পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বুকের ওপর গোলবার পড়ে প্রাণ গেল কলেজছাত্রের
মানচিত্রে চট্টগ্রাম। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলবার বুকের ওপর পড়ে মো. মাহিদুল নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে বন্দর থানাধীন বেগমজান স্কুল মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মো. মাহিদুল পটুয়াখালীর বাউফল থানার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে বেগমজান স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মাহিদুল। হঠাৎ মাঠের ফুটবলের গোলবারটি তার বুকের ওপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

মো. রবিউল নামের এক স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।