logo

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এশিয়া পোস্ট

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ-জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই।

এর আগে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মির্জা ফখরুল।

মন্ত্রী বলেন, আমরা বড়মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না এটা সত্যাগ্রহ সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত। আমরা এটি সবাই পালন করি।

তিনি আরও বলেন, বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে কারো ক্ষতি না হয়, এই দোয়া করি।