logo
Advertisement

জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্কবার্তা

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্কবার্তা
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিমের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুষ্কৃতকারী চক্র এমপির পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। এমপি আব্দুল করিম তার নম্বরে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে হ্যাকের শিকার হওয়ার পর এমপি আব্দুল করিম তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি জরুরি সতর্কবার্তা পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কেউ যদি কোনো ধরনের টাকা পাঠানো, আর্থিক সহায়তা বা লেনদেনের অনুরোধ করে, তাহলে অনুগ্রহ করে কোনোভাবেই সাড়া দেবেন না এবং কোনো টাকা লেনদেন করবেন না।