logo
Advertisement

নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ছয়। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার পানীয়েলপুকুর মুক্তা হিমাগারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নিতাই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম (২৪), মোখলেছুর রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর রহমান (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), দক্ষিণ রাজীব এলাকার কালা মামুদের ছেলে সজীব মিয়া (২৬) এবং মুশাঝাড়পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (২৬)।

জানা যায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। শুক্রবার তারা যশোর থেকে দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে তাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পানিয়ালপুকুর মুক্তা হিমাগারের সামনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের মাইক্রোবাসটির গতিপথ রোধ করে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, ভোরে তাদের গাড়ি তল্লাশি করে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলগুলোতে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় :