logo

ধর্ষণের অভিযোগে চাঁদপুর সদর হাসপাতালের নার্স গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে চাঁদপুর সদর হাসপাতালের নার্স গ্রেপ্তার
অভিযুক্ত মেহেদী হাছান। ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেলে তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় বলে রোববার জানান মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।

গ্রেপ্তার আসামি মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে ধর্ষণের মামলাটি হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষণের ঘটনার সময় মেহেদী হাছান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। ধষর্ণের শিকার এবং মামলার বাদী একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মেহেদী হাছান ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মামলাটি তদন্ত রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমারি বিরুদ্ধে গ্রেপ্তারি ছিল। তাকে রোববার আদালতে সোপর্দ তোলা হবে।