কুষ্টিয়ায় দুই থানার ওসিকে হঠাৎ বদলি

আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক সার্বিক বিষয় বিবেচনায় কুষ্টিয়া সদর থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হঠাৎ বদলি করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে পুলিশি আদেশে তাদের এই বদলির সিদ্ধান্ত কার্যকর হয়।
বদলি কর্মকর্তারা হলেন—কুষ্টিয়া মডেল (সদর) থানার ওসি কবির হোসেন মাতুব্বর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মাসুদ রানা।
পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরকে ঝিনাইদহ জেলায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মাসুদ রানাকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে। তবে বদলির আদেশের বিষয়ে বিস্তারিত তথ্য ও নতুন কর্মস্থলে যোগদানের তারিখ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বদলির বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এশিয়া পোস্টকে বলেন, আমাকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে।
এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরকে দাপ্তরিক নাম্বারে ফোন করলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, বদলির অর্ডারের বিষয়টি শুনেছি, আমি নিজে দেখিনি। তবে সদর থানার বদলির বিষয়টি নিশ্চিত।



