বগুড়ায় ট্রাকের ধাক্কায় কুরিয়ার সার্ভিসের গাড়িচালক নিহত

বগুড়ায় বগুড়া-নাটোর মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়িচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত রুকু মিয়ার ছেলে। আব্দুস সালাম স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচালক ছিলেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সকালে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বগুড়াগামী মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।





