logo

গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদাঁড়িকেল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালদাঁড়িকেল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. অলি আহমেদ ও মো. রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার। তাদের বয়স দুই বছর। তারা প্রতিবেশী এবং সম্পর্কে চাচাতো ভাই-বোন হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, সকালে অলি ও রুবি বাড়ির সামনে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের জমানো পানির গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

ওসি বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।