logo

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার আরেক ছেলে শহিদুর মিয়া গুরুতর আহত হন।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ছোট ছেলে মশিক মিয়ার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাবা ও ভাইকে ছুরিকাঘাত করেন মশিক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আকল মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত শহিদুর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তবে এ বিষয়ে অভিযুক্ত মশিক মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত করা হচ্ছে।