logo

কুড়িগ্রামে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কুড়িগ্রামে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গ্রেপ্তার আহম্মদ আলী পোদ্দার রতন। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।