logo
Advertisement

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুড়িগ্রাম
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
জব্দকৃত ভারতীয় চোরাচালানি মালামাল। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু এবং অন্যান্য বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদাই দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে চোরাকারবারিদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।