logo

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুব উন্নয়ন কর্মকর্তা নিহত

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুব উন্নয়ন কর্মকর্তা নিহত
নিরুপন চাকমা। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

খাগড়াছড়িতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরুপন চাকমা দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিরুপন চাকমা মোটরসাইকেলে করে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় খাগড়াছড়ি থেকে দীঘিনালাগামী একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে গাড়ি ও চালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট