logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান। এ নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।