logo
Advertisement

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, নারীর কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ,যশোর
ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, নারীর কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত নারী ময়না রায়। ছবি: এশিয়া পোস্ট

যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ময়না রায়ের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে রোববার বিকেলে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন মহিলার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অভিযুক্ত নারী নিজেই স্বীকার করেছেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডাদেশের পর অভিযুক্ত ময়না রায়কে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগেও ময়না রায়কে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছিল।

বিষয় :