logo

দোকান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দোকান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাজারে দোকান দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার মুন্সীরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকানের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সেই বিরোধ চরমে পৌঁছালে একপর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

এদিকে ঘটনায় পর মুরলিহাট বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।