বগুড়ায় কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন

বগুড়ায় আধুনিক গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশ ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে সত্য ও মিথ্যা তথ্য একসঙ্গে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সাংবাদিকদের আরও সচেতন ও পেশাদার হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গণমানুষের কথা তুলে ধরা, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজের ইতিবাচক দিকগুলো প্রকাশ করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারলেই একটি গণমাধ্যম সফলতা পাবে। এশিয়া পোস্ট নিরপেক্ষতা ও পেশাদারিত্ব ধরে রেখে মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়া টিভি জার্নালিস্ট রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া টিভি জার্নালিস্ট রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও যমুনা টেলিভিশনের বগুড়া অফিস প্রধান মেহেরুল ইসলাম সুজন, বিআরটিসি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল, বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, নয়া দিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, আমরা কজন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, দেশ টিভির বগুড়া প্রতিনিধি সঞ্জু রায় এবং সময় টিভির বগুড়া অফিস প্রধান আবদুল আউয়াল। সঞ্চালনা করেন বণিক বার্তার বগুড়া প্রতিনিধি এইচ আলিম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ও তথ্যের অবাধ প্রবাহের কারণে গুজব, বিভ্রান্তি ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের আরও সতর্কতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তারা বলেন, মানুষের আস্থা অর্জনই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। সেই জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়া পোস্ট পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, সহসভাপতি রাহাত রিটু, নির্বাহী সদস্য গোলজার হোসেন, সিনিয়র সাংবাদিক ইনছান আলী, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ববিন রহমান, সাংবাদিক শাহজাহান আলী, আল আমিন, আল মুমিন, জুয়েল হাসান, রাকেল, রিহাদ হাসান, অসীম কুমার কৌশিক, তৌহিদুল ইসলাম নিমন, আকতারুজ্জামান সোহাগ, আতিকুর রহমান আতিক ও শহীদ আফ্রিদিসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।