logo

জামালপুরে সার বিতরণের সময় ইউপি কার্যালয়ে হট্টগোল

জামালপুরে সার বিতরণের সময় ইউপি কার্যালয়ে হট্টগোল
ইউপি কার্যালয়ে হট্টগোল। সোমবার বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সার বিতরণের সময় হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ধাক্কাধাক্কিতে অন্তত তিনজন কৃষক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলতৈল বাজার এলাকায় সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে আলিম উদ্দিন।

স্থানীয়রা জানান, সার নিতে আসা কয়েকজন কৃষক প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেন। এ নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের সঙ্গে তাঁদর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোল শুরু হয়। স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ সময় অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দুই-একজন আহত হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। হতাহতের কোনো খবর পায়নি। পর্যাপ্ত সার রয়েছে। সারের কোনো সংকট নেই।