গাজীপুরে বন্ধ পাম্পে মিলল ৩৩ হাজার লিটার জ্বালানি তেল

গাজীপুর মহানগরীতে অবস্থিত আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল-অকটেন জব্দ করেছে যৌথবাহিনী।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় অবস্থিত ওই পাম্পে অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ওই পাম্প থেকে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর শরিফুল আহমেদ ভূইয়া বলেন, আমরা ওই পাম্পে গিয়ে দেখি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। অন্যান্য প্রান্তে যেমন ভিড় দেখা যায় এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটারের মতো অকটেন মজুত অবস্থায় জব্দ করি।