logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের বিক্ষোভ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের বিক্ষোভ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ করে মুন্সীগঞ্জ যুবদল। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাওয়া শিমুলিয়া ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় এক্সপ্রেসওয়েতে পাঁচ শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্য সচিব পাভেল মোল্লা, সিনিয়র সহসভাপতি আল আমিন খান, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব বাবু মীর কাদির, পৌর যুবদলের আহ্বায়ক তানজরুল ইসলাম, সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুর জাহান ঢালী, টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব বাবু, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্মআহ্বায়ক রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক কমিটির সদস্য লোকমান হোসেন, বাবুল আহমেদ, আলী আকবর, হাসান আহমেদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সচিব রায়হান মৌসুমসহ বিভিন্ন ইউনিটের নেতারা।