logo

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত এক, আহত ১৫

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত এক, আহত ১৫
দুর্ঘটনার শিকার বাস। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

রোববার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়া পাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি বাস গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম। আহত হন অন্তত ১৫ যাত্রী। আহতের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম জানান, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।