Advertisement

বালুর মাঠে কিশোরীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ
বালুর মাঠে কিশোরীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে একটি বালুর মাঠ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গ্রীন সিটি-সংলগ্ন বালুর মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানজিলা (১৬) রাজেন্দ্রপুরের বাঘৈর এলাকার মৃত হাবিব মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।