logo

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন 

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ১০ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। তারা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনি এলাকায় স্থাপিত অস্থায়ী বেজ ক্যাম্পে অবস্থান করবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট প্যাট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।