Advertisement

শাপলা তুলতে গিয়ে পড়ে যায় বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও

এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ
শাপলা তুলতে গিয়ে পড়ে যায় বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়েরও
ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের হুগলাগাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আয়েশা (৭) ও আহসান (৪)। তারা ওই এলাকার আসাদুলের সন্তান।

Advertisement

স্থানীয়রা জানান, আরও দুই শিশুর সঙ্গে জলাশয়ে শাপলা তুলতে যায় আয়েশা ও আহসান। একপর্যায়ে আয়েশা পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ছোট ভাই আহসানও পানিতে নামে। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান এবং দুজনকে উদ্ধার করেন। পরে তাদের কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকেলে কলাতিয়া ইউনিয়নের ভেন্ডিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সালমান (১৩) নামে এক কিশোর। সে জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে।

সালমানের মা শিমু আক্তার বলেন, ছোট ছেলের জামা পরিবর্তন করানোর সময় বড় ছেলে কোথায় গেছে, তা তিনি খেয়াল করতে পারেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে নদীতে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সালমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ধলেশ্বরী নদীতে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে হুগলাগাদী গ্রামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি