logo
Advertisement

নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুড়িগ্রাম
নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
শিশু বিথী রানী। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের উত্তর কুমরপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর বাড়ির পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে বিথী রানী (৬) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সাধারন ডায়েরি করে শিশুটির পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এশিয়া পোস্টকে জানান, মরদেহ পোস্ট মর্টেমের পর শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।