logo
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৯

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৯
পদ্মা নদীতে নৌকাডুবির পর নদীর পাড়ে জড়ো হয়েছেন নিখোঁজদের স্বজন ও স্থানীয় উৎসুক জনতা। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিমনগর ঘাট থেকে খলিফার চরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

১৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছেন।

গোদাগাড়ী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৯ জন নিখোঁজ থাকার কথা জানা গেছে।

বিস্তারিত আসছে...