logo

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে ৷ এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে৷  

‎রোববার (৮ মার্চ)  রাত ৯টার দিকে  সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাংকিভাঙ্গা গ্রামের বাধের মাথা নামক এলাকায়  এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়,  সাঘাটা উপজেলার সাংকিভাঙ্গা গ্রামের নইমুদ্দির তার গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য প্রতিরাতের মতোই কয়েল জ্বালিয়ে রাখে  পরে কয়েল রাখা কাঠের খুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে রাত ৯ টার দিকে পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে একই গ্রামের লাল মিয়ার ৩টি বসতঘর, মোতালেবের  ১টি বসতঘর এবং নইমুদ্দিনের ১টি গোয়ালঘর ও ২টি বসতঘরসহ মোট ৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়৷ এর মধ্যে ৫টি বসতঘর ও ৩টি গোয়াল ঘর রয়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎‎স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

সাঘাটা ফায়ার সার্ভিসের লিডার খলিলুর রহমান এশিয়া পোস্টকে জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে বলে তিনি জানান।