logo

গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক জজ নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গাইবান্ধায় ট্রাকচাপায় সাবেক জজ নিহত
এম এ আউয়াল সরকার। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার নামে সাবেক এক জজ নিহত হয়েছেন। গতকাল রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এম এ আউয়াল (৫৫) সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত জজ ছিলেন। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গাইবান্ধা জজকোর্ট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এম এ আউয়াল সরকার। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ছাড়া ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।