logo

কুমিল্লায় টিনের দোকান ধসে নিহত ১

কুমিল্লায় টিনের দোকান ধসে নিহত ১

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুড় বাজারে একটি টিনের তৈরি দোকান ধসে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হঠাৎ করেই দোকানটি ধসে পড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

চান্দিনা ফায়ার সার্ভিসের লিডার ইমাম হোসেন পাটোয়ারী এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দোকানের ভেতরে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। 

চান্দিনা ফায়ার সার্ভিসের লিডার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল কাঠামো বা অতিরিক্ত চাপের কারণে দোকানটি ধসে পড়তে পারে।