সাভারে ঝুটের গোডাউনে আগুন

সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এলাকার হিরণ নামে এক ব্যক্তির ঝুট গোডাউন থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিরণের গোডাউনের হঠাৎই আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আশপাশের আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও দুটি ইউনিট আসার প্রক্রিয়ায় আছে। আমরা কাজ করে যাচ্ছি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
.png)






