বাড়িতে আগুন, ঘরের মেঝেতে পড়ে ছিল স্বামী-স্ত্রীর মরদেহ

দিনাজপুর শহরের একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)। তারা ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ঘর তল্লাশি করে মেঝে থেকে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ এবং তাদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।