logo
Advertisement

মা পরীক্ষার হলে, বাইরে কোলের শিশুর দায়িত্বে পুলিশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সাতক্ষীরা
মা পরীক্ষার হলে, বাইরে কোলের শিশুর দায়িত্বে পুলিশ
পুলিশ সদস্য কনস্টেবল শিল্পীর কোলে শিশুটি। ছবি : ফেসবুক

জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে এসেছিলেন এক মা। তবে পরীক্ষার হলে ঢোকার আগে অবুঝ শিশুটিকে কার কাছে রেখে যাবেন—এ নিয়ে চরম বিপাকে পড়েন তিনি। ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য কনস্টেবল শিল্পী।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজে জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র প্রাঙ্গণে এ প্রশংসনীয় ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে এক নারী পরীক্ষার্থী তাঁর কোলে থাকা শিশুসন্তানকে নিয়ে আসেন। কিন্তু কেন্দ্রে শিশুটিকে দেখভালের জন্য তাঁর সঙ্গে অন্য কোনো স্বজন ছিলেন না। বিষয়টি নজরে আসার সাথে সাথে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সাতক্ষীরা পুলিশ লাইনের কনস্টেবল শিল্পী এগিয়ে আসেন এবং স্বাচ্ছন্দ্যে শিশুটিকে নিজের কোলে তুলে নেন।

পরীক্ষা চলাকালীন পুরো এক ঘণ্টা স্নেহ ও আন্তরিকতার সঙ্গে শিশুটির যত্ন নেন ওই নারী কনস্টেবল। এতে স্বস্তির সঙ্গে হলে প্রবেশ করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পেরেছেন শিশুটির মা। পরীক্ষা শেষ হলে শিশুটিকে সুসংহতভাবে আবার তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেন শিল্পী।

নিজের এই মানবিক অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কনস্টেবল শিল্পী বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনকালে দেখি এক মা ছোট সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসে চরম দুশ্চিন্তায় পড়েছেন। শিশুটিকে রাখার মতো কেউ পাশে ছিল না। বিষয়টি দেখে নিজের দায়িত্ববোধ থেকেই পুরো পরীক্ষার সময় শিশুটিকে কোলে রেখে দেখভাল করেছি।