logo

১১২ মণ নাগু মাছ বিক্রি হলো ২০ লাখে

১১২ মণ নাগু মাছ বিক্রি হলো ২০ লাখে

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের অদূরের বঙ্গোপসাগরে এক মাঝির জালে ধরা পড়েছে ৪ হাজার ৪৮০ কেজি বা ১১২ মণ নাগু মাছ। পরে এসব মাছ ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটে মাছগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি রহমত উল্লাহ জানান, গত ২৭ জানুয়ারি কায়ুকখালী পাড়া ঘাট থেকে টেকনাফের ছালেহ আহমদের মালিকানাধীন ট্রলারটি মাঝিমাল্লাসহ বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। শনিবার সকালে সেন্টমার্টিনের অদূরে মাছের একটি বড় ঝাঁক দেখে তারা সেখানে জাল ফেলেন। ওই জালে বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়ে। এদিন সন্ধ্যায় মাছভর্তি ট্রলারটি ফিশারি ঘাটে নোঙর করা হয় বলে জানান তিনি।
 
ট্রলারের মালিক ছালেহ আহমেদ জানান, জালে ধরা পড়া মাছগুলো স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। মণ প্রতি ২০ হাজার টাকা দরে মোট ২০ লাখ ২৫ হাজার টাকা পাওয়া গেছে।

কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটের দায়িত্বরত সৈয়দ আলম জানান, নিলামের সময় ট্রলারে মোট ১১২ মণ নাগু মাছ পাওয়া গেছে। সেখান থেকে বিভিন্ন মাধ্যমে মাছগুলো খুচরা ও পাইকারি দামে বিক্রি করা হয়।