logo

ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়: পানিসম্পদমন্ত্রী

ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়: পানিসম্পদমন্ত্রী
ছবি: এশিয়া পোস্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ঈদের নামাজ আদায় করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ছয়টায় জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে তিনি অংশ নেন।

নামাজ শেষে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি লক্ষ্মীপুরবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় আমরা যেন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি-সেটিই হোক ঈদের মূল শিক্ষা।

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অন্যরা।