logo

‘বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায়’

‘বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায়’

রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর করে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আক্রান্ত দলীয় নেতাকর্মীদের বাড়ি-ঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে ফ্যামিলিগুলোতে হামলা চালাবে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। নির্বাচন-পরবর্তী যেসব বাড়ি-ঘরে হামলা হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। এনসিপির নেতাকর্মীদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য প্রশাসনকে তৎপর হতে হবে।

তিনি বলেন, আমরা এই সন্ত্রাসের বন্ধ চাই। সেজন্য আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে, যাদের ঘর-বাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। সেই ক্ষতিগ্রস্তরা এফআইআর দাখিল করবেন। আমাদের পক্ষ থেকে মামলা কার্যক্রম শুরু করব।