মৌলভীবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর সড়কের কাপ্তান মার্কেট নামে পরিচিত পিয়াস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দ্রুত খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
